সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

নীল নদের কুমির এখন অামেরিকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

142996_1আন্তর্জাতিক ডেস্ক : মিশরের নীল নদের মানুষ-খেকো তিনটি কুমির পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জলাশয়ে।

কুমিরের ডিএনএ পরীক্ষায় এটা নিশ্চিত হয়েছে।

এসব কুমির অ্যামেরিকার স্থানীয় কুমিরগুলোর মতো নয়। এগুলো আফ্রিকান কুমির এবং মাছ, পাখি, পোকামাকড় খেয়ে বেঁচে থাকলেও এদের প্রধান শিকার মূলত মানুষ।

আফ্রিকায় সাহারা মরুভূমির আশেপাশের দেশগুলোতে এসব কুমিরের হাতে প্রতিবছর দু’শোর মতো মানুষের মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, অ্যামেরিকায় এখন এই কুমির প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে।

মিশর থেকে এই কুমিরগুলো কিভাবে যুক্তরাষ্ট্রে গিয়ে পৌঁছেছে সেটা নিশ্চিত করে জানা যায়নি।

আফ্রিকা থেকে এসব কুমির সাতার কেটে অ্যামেরিকায় আসেনি, বলছিলেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন সরীসৃপ বিশেষজ্ঞ কেনেথ ক্রিস্কো।

তিনি বলেন, একটা উপায় হতে পারে যে কেউ একজন হয়তো অবৈধভাবে এসব কুমির আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলো। এবং পরে সেগুলোকে আর নিরাপদ জায়গায় আটকে রাখতে পারেনি। অথবা কেউ হয়তো উদ্দেশ্যমূলকভাবেই ছেড়ে দিয়েছে।

এসব কুমির পাওয়া গিয়েছিলো ২০০৯, ২০১১ এবং ২০১৪ সালে। কিন্তু সম্প্রতি ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে এগুলো নীল নদের কুমির।

এসব কুমির ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা এতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এসব কুমির ছড়িয়ে পড়লে অ্যামেরিকার পরিবেশের ওপর হুমকির সৃষ্টি হতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ