সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

নতুন আইফোনে আগ্রহ নেই গ্রাহকদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaপ্রযুক্তি ডেস্ক : আইফোন মালিকেরা ফোনসেটটি পুরোনো হয়ে গেলেও নতুন আরেকটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান কনজুমার ইন্টেলিজেন্স রিসার্চ পার্টনারসের (সিআইআরপি) গবেষকেরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইফোন মালিকদের ক্ষেত্রে ফোনসেট হালনাগাদ করার সময় এখন দীর্ঘ হয়েছে।

এখন নতুন আইফোনের সংস্করণ বাজারে এলেও পুরোনোটি বাদ দিয়ে নতুনটিতে হালনাগাদ করতে তাদের আগ্রহ কমে গেছে। যুক্তরাষ্ট্রে প্রায় তিন হাজার অ্যাপল পণ্যের গ্রাহকের মধ্যে জরিপ করে এ তথ্য পেয়েছেন সিআইআরপির গবেষকেরা। তাঁরা বলছেন, ২০১৩ সালের জুন মাস পর্যন্ত এক বছর হিসাব করলে দেখা যায়, যত আইফোন পরিবর্তন করা হয়েছিল, এর মধ্যে ৩৪ শতাংশ দুই বছরের পুরোনো। কিন্তু ২০১৪ সালের জুন পর্যন্ত হিসাব ধরলে দেখা যাবে, পুরোনো আইফোন ছেড়ে নতুন আইফোনে যাওয়ার হার আগের চেয়ে ৫০ শতাংশ কমে গেছে।

অ্যাপল শুধু নতুন ক্রেতাদের নয়, বরং পুরোনো ক্রেতাদের ওপরও নির্ভর করে। তারা ভাবে, যারা অ্যাপলের ইকোসিস্টেমে (অ্যাপলের সব পণ্য) অভ্যস্ত হয়ে যাবে, তারা ক্রেতা হিসেবে থেকে যাবে। কিন্তু দেখা যাচ্ছে, ক্রেতারা দ্রুত হালনাগাদ করছে না।

গবেষকেদের মতে, নতুন ফোনে আকর্ষণ কমে যাওয়ার দুটি কারণ রয়েছে। এক হচ্ছে উদ্ভাবনী ফিচারের ঘাটতি ও ক্রেতাদের আর্থিক ভাবনা। তথ্যসূত্র: সিনেট।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ