সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

নাচগান নিষিদ্ধ গাম্বিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_2055" align="alignleft" width="452"]6b24c8dec6e84ebcbec558090438363f_18 গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ গত বছরের ডিসেম্বরে দেশটিতে ইসলামি শরিয়াহ আইন চালুর ঘোষণা দেন[/caption]

আন্তর্জাতিক ডেস্ক: রমজানে সব ধরণের নাচ, গান ও বাদ্য-বাজনা নিষিদ্ধ করেছে গাম্বিয়া। দেশটির পুলিশ জানিয়েছে এই নিষেধাজ্ঞা অমান্য করলে নাগরিকদের গ্রেপ্তার করা হবে। এখন পর্যন্ত এই নিয়ম কেউ ভঙ্গ করেনি বলেও জানায় দেশটির পুলিশ ।

আফ্রিকার এই ছোট দেশটি গত বছরের ডিসেম্বরে ইসলামি শরীয়াহ আইন চালুর ঘোষণা দেয় ।

গাম্বিয়া পুলিশের মুখপাত্র গতকাল সোমবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রমজানের শুরু থেকে সাধারণ মানুষ এই নির্দেশ মেনে চলছে। নির্দেশ অমান্য করার জন্য এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি’।

গত সপ্তাহে দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে পবিত্র রমজান মাসে নাচ, গান ও বাদ্যযন্ত্র সংশ্লিষ্ঠ সকল অনুষ্ঠান ও উৎসব নিষিদ্ধের ঘোষণা দেয়। জনগণের প্রতি আইন অমান্যকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেয়ার আহ্বানও জানানো হয় ওই বিবৃতিতে।

সূত্র: আল জাজিরা

আওয়ার েইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ