বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আরও এগিয়ে হিলারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

download (3)আন্তর্জাতিক ডেস্ক : নতুন এক জনমত জরিপে দেখা যাচ্ছে, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন জনসমর্থনে ‍বিরোধী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরো এগিয়ে গেছেন।

জরিপটি বলছে, ভোটারদের শতকরা ৫৪ ভাগ মনে করেন নির্বাচনে হিলারি ক্লিনটন বিজয়ী হবেন। অপরদিকে শতকরা ৪০ ভাগ ভোটার মনে করেন ট্রাম্প জিতবেন।

রেজিস্ট্রার্ড ভোটারদের মধ্যে শতকরা ৪৯ ভাগ হিলারিকে সর্মথন করছেন বিপরীতে ট্রাম্পের সমর্থক শতকরা ৪২ ভাগ ভোটার। মার্কিন কোটিপতি ব্যবসায়ীদের মধ্যে এখন হিলারিকে সমর্থন করছেন শতকরা ৫৮ ভাগ অন্যদিকে ট্রাম্পের সমর্থক শতকরা ৩৩ ভাগ।

জরিপটির দেয়া তথ্য অনুযায়ী শুধু সাদা ভোটারদের মধ্যে এখনও ট্রাম্প এগিয়ে আছেন। জরিপে দেখা গেছে, এ মুহুর্তে হিলারিকে সমর্থন দিচ্ছেন শতকরা ৪১ ভাগ শ্বেতাঙ্গ ভোটার আর ট্রাম্পের পক্ষে রয়েছেন শতকরা ৫০ ভাগ শ্বেতাঙ্গ ভোটার।

সার্ভে মাঙ্কির পরিচালিত এ জরিপটির ফলাফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়।

সূত্র : রেডিও তেহরান

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ