সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করলো ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

main_11আন্তর্জাতিক ডেস্ক : ইরানের অর্থ আটকে দেয়ার প্রতিবাদে আমেরিকার বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে তেহরান। মামলায় আর্জিতে আমেরিকার কাছে আটক ২০০ কোটি ডলারসহ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, একদিন আগে মামলা করা হয়েছে এবং তার সরকার মামলার শেষ পর্যন্ত লড়াই করবে।

গত ২০ এপ্রিল আমেরিকার সুপ্রিম কোর্ট লেবাননে মার্কিন মেরিন সেনাদের ক্যাম্পে সংঘটিত বোমা হামলাসহ আরো কিছু হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার জন্য ইরানকে দায়ী করে ইরানের ২০০ কোটি ডলার জব্দ করার জন্য ওবামা প্রশাসনকে নির্দেশ দেয়। জব্দ করা ইরানি অর্থ ১৯৮৩ সালে লেবাননে মার্কিন মেরিন সেনাদের ক্যাম্পে সংঘটিত বোমা হামলায় নিহতদের পরিবার-পরিজনকে দিতে বলা হয়।

ইরান এসব হামলায় নিজের জড়িত থাকার কথা নাকচ করে আসছে।

সূত্র : রেডিও তেহরান

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ