সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ঝিনাইদহে নকল আজিজ বিড়ি তৈরির মালামাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jhenaidah Photo1খালিদ হাসান, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার নকল আজিজ বিড়ি তৈরির কাগজ, তামাক ও মালামাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুজনকে আটক করে জেলা ও জরিমানা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মানোয়ার হোসেন মোল্লার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এগুলো জব্দ করে পুড়িয়ে ফেলে এবং ২জনকে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার দেবরাজপুর গ্রামের শাহাজান আলীর ছেলে আসলাম (২০)কে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ২ মাসের কারাদন্ড এবং একই গ্রামের নুরনবীর ছেলে আকিদুল (২৫) কে ২ মাসের করাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান।

১৯৬ নং আজিজ বিড়ি কোম্পানীর ব্যবস্থাপক (লিগাল) কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের দেবরাজপুর গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় প্রায় ৬০ কোটি পিস নকল আজিজ বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয় এবং ২জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যামান আদালতের বিচারক মানোয়ার হোসেন মোল্লা ২ জনকে কারাদন্ড ও অর্থ জরিমান এবং জব্দকৃত মালামাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যশোর আরএসএম আনোয়ারুল ইসলাম, মাহবুব হোসেন, সালাউদ্দিন মিয়া প্রমুখ। তিনি আরো জানান, এর আগেও এই গ্রাম থেকে প্রায় ২০ কোটি টাকার নকল আজিজ বিড়ি উদ্ধার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ