শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ব্রিটেনের এমপি খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

briten copyব্রিটেনে লেবার পার্টির একজন মহিলা এমপি জো কক্স গুলিতে মারা গেছেন। উত্তর ইংল্যান্ডে তার নির্বাচনী এলাকায় এক হামলায় তাকে গুলি ও পরে ছুরিকাঘাত করা হয়। জো কক্সের আগে পদে আসীন একজন সংসদ সদস্য মারা গিয়েছিলেন ১৯৯০ সালে, যখন আইরিশ রিপাবলিকানদের এক হামলায় কনজারভেটিভ এমপি ইয়ান গাও প্রাণ হারান।

৫২ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন লাইব্রেরির বাইরে জো কক্স যেখানে তার নির্বাচনী এলাকার মানুষদের সাথে কথা বলছিলেন, সেখানে বিবাদে জড়িয়ে পড়া দুই ব্যক্তির ঝগড়া থামাতে যান মিজ কক্স।

একজন প্রত্যক্ষদর্শী বলেন এমপি মধ্যস্থতা করতে গেলে ওই ব্যক্তি গুলি ছোঁড়ে। জো কক্স ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে আততায়ী তাকে ছুরিকাঘাত করে। অন্য প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলেন জো কক্সকে লক্ষ্য করেই আততায়ী গুলি চালায়।

জো কক্স গতবছর এমপি নির্বাচিত হন । তিনি বেশ কিছু দাতব্য সংস্থার জন্য কাজ করতেন। ৪১ বছরের এই সংসদ সদস্য বিবাহিত এবং তার দুই সন্তান আছে। ইইউ গণভোটের জন্য প্রচারণা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ