সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ট্রাম্পকে ঠেকাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

barniডেস্ক রিপোর্ট : হোয়াইট হাউসের দখল ডেমোক্রেটদের দখলে নিতে দলের অনুমিত প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে একজোট হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বার্নি স্যান্ডার্স। এর আগে দলের কনভেনশন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত নমনীয় হয়েছেন তিনি। রিপাবলিকান দলের আপাত  মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতেই এমন অবস্থান তার। তবে এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না তিনি। দলের ‘রূপান্তরের’ জন্যও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, নিজেদের সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন ভারমন্টের এই সিনেটর। বার্লিংটন থেকে তার দেয়া এই বক্তব্য প্রচার করা হয় অনলাইনে। এতে শেষ পর্যন্ত নিজের নির্বাচনী প্রচারণা থামিয়ে দেয়ার ইঙ্গিতও দেন তিনি সমর্থকদের উদ্দেশ্যে। বক্তব্যে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের চূড়ান্ত ধাপে হিলারির সঙ্গে কাজ করার প্রত্যয়ের কথা জানালেও শেষ পর্যন্ত হিলারিকে সমর্থন (এনডোর্সমেন্ট) জানাননি তিনি। আর তার মূল কারণ হিসেবে তিনি টেনে এনেছেন ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেন, ‘আগামী পাঁচ মাসে আমাদের ওপর যে রাজনৈতিক দায়িত্ব রয়েছে তা হলো ডোনাল্ড ট্রাম্পের পরাজয় নিশ্চিত করা এবং তাকে বাজেভাবে পরাজিত করা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ