মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

তেলায়াতের বদলে তেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

reading-quranআওয়ার ইসলাম ডেস্ক : কুরআন তেলাওয়াতের উত্তম মাস রমজান। পবিত্র এই মাসকে উপলক্ষ্য করে অভিনব এক ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান। ঘোষণাটি হলো, ফিলিং স্টেশনে এক পারা কোরআন তেলাওয়াত করলে বিনামূল্যে দেয়া হবে দুই লিটার জ্বালানি তেল!

অফারটি ইতোমধ্যে বেশ সাড়া জাগিয়েছে দেশটির মোটরসাইকেল আরোহীদের মধ্যে। তারা পাম্পে দীর্ঘ লাইনে দাড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের বিনিময়ে বিনা পয়সায় জ্বালানি তেল সংগ্রহ করছেন। প্রতিষ্ঠানটির পাম্পগুলোতে এখন দীর্ঘ লাইনই চোখে পড়ছে বলে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

ইতোমধ্যে এই অফার বাস্তবায়িত করতে দেশের সব পেট্রোলপাম্প বা গ্যাস স্টেশনগুলোতে কোরআন তেলাওয়াত করার আলাদা ঘর স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে। এতে করে অফার গ্রহণ করতে আসা মোটরসাইকেল মালিকরা আরামে বসে কোরআন তেলাওয়াত করতে পারছেন। আর এক অধ্যায় কোরআন পড়ে মোট দুই লিটার তেল ফ্রি নিয়ে নিচ্ছেন।

এভাবে বিনা পয়সায় জ্বালানি দেয়া প্রতিষ্ঠানটি বলছে, পবিত্র রামাদান মাসে ইন্দোনেশিয়ার মুসলিমদের ইবাদতের প্রতি আকর্ষিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ