শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

ফাহিম শিবিরকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina20131118164732ঢাকা : মাদারীপুরে কলেজশিক্ষক হত্যাচেষ্টায় আটকের পর কথিত বন্দুকযুদ্ধে নিহত ফাহিম শিবিরকর্মী বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সাম্প্রতিক গুপ্তহত্যায় বিএনপি-জামায়াত জড়িত, এতে কোনো সন্দেহ নেই। মাদারীপুরে কলেজ শিক্ষকের হত্যা-প্রচেষ্টার সাথে যুক্ত একজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর এ বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই।

তিনি আরো বলেন, ‘কলেজ শিক্ষক হত্যা-প্রচেষ্টায় যুক্ত এবং জনগণের হাতে আটক সন্ত্রাসীর পরিচয়, সে একজন শিবিরকর্মী।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

গত বুধবার মাদারীপুরে সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টার সময় গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে (২০) হাতেনাতে ধরে পুলিশে দেয় জনতা। শুক্রবার রিমান্ডে নেয় পুলিশ। সহযোগীদের ধরতে ফাহিমকে সঙ্গে নিয়ে শনিবার ভোরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ফাহিম। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ