সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ফালুজায় বিপর্যয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

56cc36e9c4618844798b457bআন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সরকারী বাহিনীর হামলায় ফালুজা শহরে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
জাতিসংঘের দেয়া তথ্য মতে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে থাকা শহরটিতে সরকারের চার সপ্তাহের অভিযানের কারণে আশি হাজারের মত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

ফালুজার সর্বত্রই এখন শুধু গোলাগুলির আওয়াজ।

সরকারী বাহিনী ফালুজার বেশিরভাগ বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। ঘরবাড়ি ছেড়ে বহু মানুষ রাস্তায় রাত কাটাচ্ছেন। তীব্র গরমে দিনের বেলা খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে মানুষকে।

শহরের বাইরে মানুষে গাদাগাদি ক্যাম্পগুলোতে আশ্রয় নেয়া লোকজনের জন্য পর্যাপ্ত খাদ্য, পানি এবং ওষুধ সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। নতুন চালু করা একটি আশ্রয় ক্যাম্প আমরিয়াত আল ফালুজায় আঠারোশো নারীর জন্য কেবল একটি টয়লেটের ব্যবস্থা আছে।

সূত্র : বিবিসি

আওয়ার  ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ