শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

হাজিদের সেবা দেবে ই-ব্রেসলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

e-bracelet20150709171941আওয়ার ইসলাম ডেস্ক : হাজিদের সহায়তাকারী একটি ইলেকট্রনিক ব্রেসলেট ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সোমবার মক্কায় হাজিদের সেবাদানের এই ব্রেসলেটের উদ্বোধন ঘোষণা করা হয়।

এই ইলেকট্রনিক ব্রেসলেটে কোন প্রবেশ পথ দিয়ে হাজিরা সৌদি আরবে প্রবেশ করবেন, পথের ঠিকানা, ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার, নিজের দেশের ঠিকানাসহ ব্যক্তিগত সব ধরনের তথ্য থাকবে। এছাড়া ব্রেসলেটে হাজিদের সেবাদানকারী প্রতিষ্ঠান, মক্কা ও মদিনায় বাসস্থান, তাদের যারা সহায়তা করছে তাদের ফোন নাম্বার থাকবে।

সৌদি আরবের ওমরাহ বিষয়ক আন্ডার সেক্রেটারি ইসা মোহাম্মদ রাওয়াস বলেন, এই ই-ব্রেটলেটের মাধ্যমে হাজীদের আরও বেশি সেবা প্রদান করা সহজ হবে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানই বেশি করে সেবা দিতে পারবে। হজ করতে এসে যারা হারিয়ে যায়, তাদের খুঁজে বের করা ও যারা আরবিতে কথা বলতে পারে না তাদের জন্য খুবই কাজে লাগবে ইলেকট্রনিক ব্রেসলেটটি।

মোহাম্মদ রাওয়াস আরও বলেন, এই ইলেকট্রনিক ব্রেসলেটটি হালকা, সাশ্রয়ী ও পানিতে ভিজলেও কোনো সমস্যা হবে না। স্মার্ট ফোনের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তা, নিরাপত্তা কর্মী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এটি পরিচালনা ও নিয়ন্ত্রণ করবেন। সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ