সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

মুসলিম গ্রামে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

myan-MMAP-md copyআন্তর্জাতিক ডেস্ক : গতকাল বৃহস্পতিবার রাতে প্রায় ২০০ উগ্র বৌদ্ধ দাইয়ে দা মেইন নামের ওই গ্রামে হানা দেয়। সেখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ হামলা চালানো হয়। হামলাকারীরা গ্রামের মুসলিম কবরস্থানের দেয়াল ভেঙে ফেলে।

এ সময় নারী ও শিশুসহ প্রায় ৭০ জন মুসলমান স্থানীয় থানায় আশ্রয় নিতে বাধ্য হয়। গ্রামের অধিবাসীরা এখন তীব্র আতঙ্কে ভুগছেন। উগ্র বৌদ্ধরা মুসলিমদের হত্যা করার হুমকি দিচ্ছে। ধারণা করা হচ্ছে এ কারণে মুসলমান গ্রামবাসীকে অন্তত সপ্তাহখানেকের জন্য কোথাও পালিয়ে থাকতে হবে।

মিয়ানমারে গত কয়েক বছর ধরে রোহিঙ্গা মুসলমানদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে দেশটির উগ্র বৌদ্ধ জনগোষ্ঠী। বৌদ্ধদের নির্যাতনে সেখানে শত শত মুসলমান নিহত ও লক্ষাধিক রোহিঙ্গা মুসলমান শরণার্থীতে পরিণত হয়েছেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ