বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৪০০০ বছর আগের শবদারের গিলাফ মিশরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shobdarজাকারিয়া হারুন: মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  বুধবার বলেন-মিশরের প্রাচিন নিদর্শনের সাথে সম্পৃক্ত দুটি শবদারের গিলাফ ইসরাঈল থেকে ফেরত আনছে। যা অবৈধভাবে মিশরের বাইরে স্থানান্তর করা হয়েছিলো।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্যকারী আয়মান আল ফার দুই গিলাফ ফেরত দেওয়ার ক্ষেত্রে ইসরাঈলের উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন।

গিলাফ দুটি মানুষের আকৃতি সদৃশ। রঙ্গিন এবং তার উপর সোনালি কারুকার্য খচিত।

মিশরের মন্ত্রণালয় ঘোষণা দেয়, ফেরাউনের সময়ের দুই শবদারের গিলাফ ফেরত নেওয়ার ক্ষেত্রে মিশর রাজ্যের স্থায়িত্ব প্রমাণ হবে।

এ প্রাচিন নিদর্শন ২০১১ জানুয়ারিতে মিশরে রাজনৈতিক বিপ্লবের সময় চুরি হয়ে যায়। তারপর ইসরাঈলি এক ব্যবসায়ীর মাধ্যমে প্রাচিন দুর্লভ এ শবদারের সন্ধান মিলে।

মিশরের প্রাচিন জিনিস সংরক্ষণের দায়িত্বরত সাবান আব্দুল জাওয়াদ এ বিষয়ে বলেন, এটা দ্বিতীয় সুযোগ, যখন ইসরাঈল থেকে প্রাচিন নির্দশনের মতো কোন ঐতিহাসিক জিনিস ফেরত আনা হচ্ছে।

আব্দুল জাওয়াদ স্পষ্ট করেন, ফিরিয়ে আনা দুনো শবদারের গিলাফ ২০১২ সালে ইসরাঈলি প্রশাসন এবং ইন্টারপুল বাইতুল মুকাদ্দাসে নিলামে তুলে। ৪০০০ বছর পূর্বের এ প্রাচিন শবদারের গিলাফ নিয়ে হৈ হুল্লোড় শুরু হয়। তারপর মিশরের ইন্টারপোল তাদের হারানো ঐতিহ্য সম্পর্কে অবগত হয়।

সূত্র: আল আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ