মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শেরপুরে সাংবাদিকের বাড়িতে অগ্নিকাণ্ড : ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sherpur-Pic-7 copyমুহা্ম্মদ মিনহাজ, শেরপুর থেকে : শেরপুরে এক সাংবাদিকের বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৫ জুন শনিবার বেলা ২ টার দিকে শহরের বাগরাকসা মহল্লায় সাংবাদিক জিএম আজফার বাবুলের বাসায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা, মালামাল ও বসতঘরসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

জানা যায়, শনিবার বেলা ২টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সময় নিজের টিনশেড হাফ বিল্ডিং ঘরে কম্পিউটারে কাজ করছিলেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বিজয় টিভি ও দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল। ঘরের অন্য রুমে কাজ করছিলেন তার স্ত্রী। পাশেই নিজের বহুতল ভবনের নির্মাণ কাজের দেখভাল করছিলেন ছেলে। ঠিক ওই অবস্থায় পাশের রান্নাঘর থেকে আগুনের কুন্ডলী ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে গৃহকর্তা-গৃহকর্ত্রী বাইরে বেরিয়ে নিজেদের রক্ষা করতে পারলেও ঘরে থাকা নগদ ৯ লাখ টাকা, কম্পিউটার, টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও সমস্ত মালামালসহ ঘরের চাল পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শেরপুর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকান্ডের একটু আগে ঘটে যাওয়া বজ্রপাতে ওই বাসায় গ্যাস রাইজারে আগুন ধরে যায় এবং এক পর্যায়ে তা সিলিংয়ে লেগে বৈদ্যুতিক ওয়্যারিংয়ে ছড়িয়ে পড়ে। তার মতে, নগদ টাকা বাদে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৫-৬ লাখ টাকা হতে পারে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ