সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

নারীদের পত্রিকা ‘মহিলাকণ্ঠ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mohila kanthaদিদার শফিক : নারীর রমজান নিয়ে বাজারে এসেছে মহিলাকণ্ঠ জুন ২০১৬ সংখ্যা। মাসিক ম্যাগাজিনটি নারীদের কথা বলে। কথা বলে নারীর সুন্দর জীবনের। স্বপ্ন জাগায় নারীর মনে। সামনে বাড়ার।

সম্প্রতি মহিলাকণ্ঠের রমজান সংখ্যা বেড়িয়েছে। ৫৬ পৃষ্ঠার সংখ্যাটিকে সাজানো হয়েছে নারী বিষয়ক প্রবন্ধ ও রমজানে দিনরাতকে প্রাধান্য দিয়ে। সঙ্গে আছে ধারাবাহিক উপন্যাস, গল্প, ছড়া-কবিতা। রান্না রেসিপি, রূপচর্চাও স্থান পেয়েছে। আছে নারীর জানার অনেককিছু।

রোজার জরুরি মাসায়েল, গয়নার মালিকানা এবং জাকাত, কেমন হবে নারীর রমজান, রমজান মাসে আকাবিরের দিনরাত, মনীষীদের চোখে রমজান। রমজান মাসে আকাবিরের দিনরাত পড়ে জানা যাবে অতীত ও নিকট অতীতের আকাবিরের রমজান পালন কেমন ছিল। কেমন ছিল তাদের দিবারাত্রীর আমল। জাকারিয়া কান্ধলবি রহ. রচিত ‘আকাবির কা রমজান’ থেকে চয়নকৃত কয়েকজন আকাবিরের রমজানের আমল ও কাল যাপনের পদ্ধতির বেশ উপকারী কিছু নির্দেশনা স্থান পেয়েছে এ সংখ্যায়। অনুবাদক আমিন আশরাফ খুব সংক্ষেপে তুলে এনেছেন আকাবিরের রমজান পালন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহ., হাজি ইমদাদুল্লাহ মুহাজেরে মক্কি রহ., কাশেম নানুতাবি রহ., ইয়াকুব নানুতাবি রহ., হোসাইন আহমদ মাদানি রহ., আশরাফ আলি থানবি ও ইলিয়াস কান্ধলবি রহ. এর রমজান যাপনের বিশুদ্ধতম চিত্র ফুটে ওঠেছে।

মহিলাকণ্ঠের সম্পাদক মুফতি তাজুল ফাত্তাহর সঙ্গে ফোনালাপ হলে তিনি জানান, ‘ ইসলামকে খুব সহজে নারীদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য মহিলাকণ্ঠের পথচলা শুরু হয়। নারীর মন-মানসিকতা এবং চরিত্র উন্নত হলেই একটি উন্নত জাতি উপহার পাওয়া সম্ভব। মহিলাকণ্ঠ উন্নত জাতি গঠনের নীরব আন্দোলন । এ আন্দোলন তখনই সফল হবে যখন আমাদের নারী জাতি ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখবে। ইসলামি জীবন যাপন করবে।’

mohila kanta juneনারীদের জন্য জুন সংখ্যার বিশেষ আয়োজন কী জানতে চাইলে তিনি বলেন, ‘ প্রতিটি সংখ্যাই নারীবিষয়ক রচনায় সমৃদ্ধ করার চেষ্টা করি। জুন সংখ্যা অর্থাৎ চলতি সংখ্যায় নারীদের জন্য বিশেষ আয়োজন ‘কেমন হবে নারীর রমজান ’ শিরোনামের রচনাটি।’

ইসলাম, নারী ও সময়ের স্লোগান নিয়ে মাসিক মহিলাকণ্ঠ মে ২০১৩ সালে প্রকাশনা শুরু করে। সম্পাদকের মূল দায়িত্বে আছেন তাজুল ফাত্তাহ। এছাড়াও অন্যন্যদের মধ্যে সম্পাদনার দায়িত্বে আছেন সালাহুদ্দীন জাহাঙ্গীà¦