সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়বে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

104849_75 copyআওয়ার ইসলাম ডেস্ক : 'সাম্প্রদায়িক সহিংসতার কারণে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া হিন্দুদের ভারত সরকার নাগরিকত্ব দেবে’ ভারতের এমন ঘোষণায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়বে বলে মনে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা।
আজ মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত।

রানা দাশগুপ্ত বলেন, ‘আমাদের আশংকা, ভারতের এ ধরনের ঘোষণায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়বে। বাংলাদেশে যারা হিন্দুদের উচ্ছেদ করে তাদের জমি-জায়গা দখল করতে চায় তারা ভারতের উদ্যোগে আরো উৎসাহিত হবে।’

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুদের নাগরিকত্ব দেবার উদ্যোগে উদ্বেগ প্রকাশ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের এই নেতা বলেন, ‘এমন কোন সিদ্ধান্ত ভারতের নেয়া উচিত নয়, যা এদেশের সংখ্যালঘু নাগরিকদের দেশত্যাগে উৎসাহিত করবে।’
সংবাদ সম্মেলনে রানাদাশ গুপ্ত আরও বলেন, সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন বন্ধে তিনি নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন বলে যে সংবাদ ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিআই প্রচার করেছে তা সঠিক ছিলো না। তিনি বলেন, পিটিআই তাকে ভুলভাবে উদ্ধৃত করেছে। এজন্য তিনি সংবাদমাধ্যমটির কাছে একটি প্রতিবাদপত্রও পাঠিয়েছেন।
সূত্র : বিবিসি

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ