সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ঈদের দিনে প্রাণ গেল ২৫০ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iraqআওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রামাদানের সিয়াম সাধনা শেষে ঈদ উৎসবের জন্যই প্রস্তুতি নিচ্ছিলো ইরাকের বাগদাদ। কিন্তু তা হলো না। আইএসের আত্মঘাতমূলক আঘাতে বাগদাদ এখন অন্তহীন শোকের নগরী। বাগদাতের আকাশে-বাতাসে এখন কেবলই হাহাকার। তিন জুলাইয়ের হামলায় বাগদাদে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০-এ।

 

২০০৮ সালে মার্কিনদের হামলার পর বাগদাদে এতো মৃত্যুর মিছিল আর হয়নি। বোমায় ভরা একটি ট্রাক শেষ করে দিয়েছে বাগদাদের ঈদ। ঈদের দিনে বাগদাদবাসীর অন্তরজুড়ে চলছে প্রিয়জন হারানোর হাহাকার।

সর্বশেষ সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদের এই হামলায় মৃতের সংখ্যা ২৫০-এ দাঁড়িয়েছে। এর আগের ঘোষণায় জানানো হয়েছিলো, মৃতের সংখ্যা ১৬৫ জন। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

হামলার পরই ইরাকে জাতীয় শোক ঘোষণা করা হয়। এই শোকের মধ্যেই চলছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আর শোক যে এভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে, কদিন আগে নিশ্চয় দূরতম কল্পনায়ও তা ভাবতে পারেনি ইরাকিরা।

এবারের রামাদানে আইএস হামলা করেছে তুরস্ক, বাংলাদেশ ও সৌদি আরবের মতো মুসলিম দেশেও। এবারের রামাদান মুসলিম বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকবে এই সব দুঃসহ স্মৃতির কারণে।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ