শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

‘হাইলাইট উদ্দেশ্যমূলক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitled-1 copy.png vwv&ফারুক ফেরদৌস : দারুল উলুম দেওবন্দ অভিযোগ করেছে সংবাদ মাধ্যমগুলো জাকির নায়েকের বিরুদ্ধে তাদের ফতোয়াকে উদ্দেশ্যমূলকভাবে ব্যাবহার করছে। দারুল উলুম বলছে,  এই ইসলামের প্রচারকের বিরুদ্ধে তোলা সাম্প্রতিক অভিযোগের সাথে তাদের ফতোয়ার কোনো সম্পর্ক নেই।

আজ রোববার দারুল উলুম দেওবন্দের মুখপাত্র আশরাফ উসমানী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘মুসলমানদের মাজহাবি মতামত সম্পর্কিত বিষয় নিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে কিছু ফতোয়া দেয়া হয়েছিলো। সেই ফতোয়াগুলোকে ঢাকার গুলশানে আক্রমণের পর জাকির নায়েকের বিরুদ্ধে তোলা সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার অভিযোগের সাথে কিছু সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে হাইলাইট করছে।’

জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার সাম্প্রতিক অভিযোগের অনেক আগে এই ফতোয়াগুলো দেয়া হয়েছিলো উল্লেখ করে আশরাফ উসমানী বলেন, এই অভিযোগের সাথে তাদের ফতোয়ার উল্লেখ ভুল এবং আপত্তিকর।

দারুল উলুমের এই মুখপাত্র বলেন, ঈদের ছুটির কারণে দারুল উলুম দেওবন্দ এই বিষয়ে তার অবস্থান এখনো ঠিক করতে পারেনি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ