বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

itali_trainআন্তর্জাতিক ডেস্ক : ইতালির দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দক্ষিণাঞ্চলীয় শহর বারি ও বারলেত্তার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইতালির জাতীয় দৈনিক রিপাবলিকার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংকেত জটিলতায় ট্রেন দুটি এক লাইনে চলে আসে। দ্রুতগামী হওয়ায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়ানো যায়নি। এতে দুটি ট্রেনেরই সামনের বেশ কয়েকটি বগি তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর বগিগুলোতে থাকা যাত্রীদের ১২ জন ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত একশ আরোহী।

দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী মাতিও রেনজি বলেছেন, ‘এখন আমাদের শোকের সময়, সময় কান্নারও।’ তিনি আরো জানান, এ ঘটনার কারণ খুঁজে না বের করা পর্যন্ত বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সরকার।

 /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ