সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

জিব্রাইলের আ. এর সাথে সৌদি ইমামের সাক্ষাৎ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iamam-saudiআবিদ আনজুম : সৌদি আরবের আছির প্রদেশের খামিশ মুশায়াত শহরের প্রধান ইমাম আহমদ আল হাওয়াশি দাবি করেছেন তার সঙ্গে ফেরেশতা জিবরাইল আ. এর সাক্ষাৎ হয়েছে। তার পেছনে জিবরাইলসহ এক দল ফেরেশতা নামাজও আদায় করেছেন।

আহমদ আল হাওয়াশি দাবি করেছেন, নামাজ শেষে তিনি ফেরেশতাদের সঙ্গে সাক্ষাতও করেন। এ সময় তিনি ফেরেশতাদের উদ্দেশে সালামও দিয়েছেন।

খবরটি সোশাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে। বিষয়টি নজরে পড়ে সর্বোচ্চ প্রশাসনের। এরপরই আছির রাজ্যের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদ জ্যেষ্ঠ আলেমদের নিয়ে একটি কমিটি করে ইমামের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।

পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, লাইলাতুল কদর শেষ রমজানের কোনো এক বেজোড় রাতেই পড়ে। ওই ইমামের দাবি অনুযায়ী সেই মহিমান্বিত রাত্রি ২৯ রমজানেই পড়ে এমন কোনো বাধ্যবাধতা নেই।

বিবৃতিতে আরো বলা হয়, কমিটি শেষ পর্যন্ত ইমাম আহমদ আল হাওয়াশিকে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছে। তিনি অঙ্গীকার করেছেন, ভবিষ্যতে এমন কোনো বক্তব্যের পুনরাবৃত্তি করবেন না।

তবে আল হাওয়াশি জোর দিয়ে বলেছেন, ফেরেশতাদের সাথে সাক্ষাতের বিষয়টি সঠিক। তার সাথে জিব্রাইল ও আরো কয়েকজন ফেরেশতার সাক্ষাৎ হয়েছে, তিনি তাদের সাথে মুসাফাহা করেছেন। আর ইসলামে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ অনুমতি রয়েছে।

এর প্রমাণ হিসেবে হাওয়াশি বলেন, রাসুলের সা. এর সাথে জিবরাইল আ. সাক্ষাৎ করতেন।

simam

সূত্র: সৌদি গ্যাজেট