শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

তুরস্কে শুদ্ধি অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

33ঢাকা: তুরস্কে অভ্যুত্থানচেষ্টার পর দেশজুড়ে চলছে শুদ্ধি অভিযান। কেবল সামরিক বাহিনী নয়, বিচার বিভাগ এবং অন্যান্য সংস্থার যেসব সদস্য অভ্যুত্থানচেষ্টার সাথে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে, তাদেরকে আটক বা বরখাস্ত করা হচ্ছে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সরকার ২,৮৩৯ সামরিক সদস্যকে আটক করেছে। এই সংখ্যঅ বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনালি ইয়িলদিরিম।

তুরস্কের বিচার বিভাগ (এইচএসওয়াএক) ২,৭৪৫ বিচারককে বরখাস্ত করেছে বলে আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে। এছাড়া এক তুর্কি সিনিয়র কর্মকর্তা আল জাজিরাকে জানান, তুরস্কের সাংবিধানিক আদালতের দুই বিচারপতি এবং ১০১০ বিচারককে আটক করা হয়েছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অভ্যুত্থানকারীদের সাথে অর্থ লেনদেনের অভিযোগে এসব বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার রাতের ওই সামরিক অভ্যুত্থানচেষ্টা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এবং সাধারণ মানুষের সম্মিলিত চেষ্টায় ব্যর্থ হয়। দেশটির নিয়ন্ত্রণ এখন সরকারের হাতে।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ