শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

জার্মানিতে ট্রেনে হামলা, আহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jar pic_135409ডেস্ক নিউজ : জার্মানিতে ট্রেনে কুঠার নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বত্ত। জার্মানির বাভারিয়া প্রদেশের উজবার্গ শহরের কাছে একটি ট্রেনে ভয়াবহ হামলা চালায় ওই দুর্বৃত্ত। এতে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে রয়টার্স।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় উজবার্গ এবং ওশেনফুর্ট শহরের মধ্যে চলাচলকারী ট্রেনে অতর্কিত যাত্রীদের কুঠার দিয়ে কোপাতে থাকে ওই ব্যক্তি। ঘটনার পর উজবার্গ শহরের হাইডেনজেগফিল্ড রেললাইনে হেলিকপ্টারে করে অভিযান চালিয়ে ওই দুর্বত্তকে গুলি করে হত্যা করে পুলিশ।

বিবিসি জানায়,এ হামলার পর ওয়েজারবুর্গ-হাইডেনজেগফিল্ড এবং ওখজেনফ্রুটের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জার্মানির সংবাদ সংস্থার বিবৃতি দিয়ে দ্য ইনডিপেনডেন্ট জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ হামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

রয়টার্সও জানায়, হামলাকারীর পরিচয় এবং কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ