শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

‘মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1440343030 copyআওয়ার ইসলাম ডেস্ক : শিক্ষ‍ামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়। মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলা যাবে না। কারণ, মাদ্রাসা যে জঙ্গি তৈরি করে এখনও পর্যন্ত আমাদের কাছে এমন কোনও তথ্য নেই। বরং ধনীর ছেলেরা যেখানে পড়ে সেখানে জঙ্গিদের দেখা গেছে।

আজ রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘জঙ্গিবাদ প্রতিরোধে মাদ্রাসা শিক্ষকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, জঙ্গিদের উত্থান যেকোনও জায়গায় হতে পারে। তবে যেখানেই উত্থান হোক না কেন তা প্রতিরোধ করতে হবে।

জঙ্গিরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মেধাবী তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদেরকে ইসলাম সম্পর্কে ভালভাবে সঠিকটা জানান। কোনোভাবেই যেন তারা ভুল পথে পরিচালিত না হয়। শিক্ষার্থীদের মানবতা ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও ইতিহাস ঐতিহ্যের শিক্ষা দিতে হবে।’

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ