মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বেফাক বোর্ডে আশুগঞ্জ মাদরাসার ধারাবাহিক সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

ashuganj

জাকির মাহদিন : অব্যাহত সাফল্যের ধারাবাহিকতায় এবারও ‘জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম সোনারামপুর আশুগঞ্জ মাদরাসা’ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। মুমতায ১১ ও মেধা তালিকায় ৪ জন। বেফাক বোর্ডে মেধা তালিকায় আশুগঞ্জ সোনারামপুর ২, ৫২, ৬৪ ও ৭৯তম স্থান অর্জন করেছে।

নাহবেমির জামাতে ১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ জন মুমতায পেয়েছে। হিফজ বিভাগে ১০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ জন মুমতায পেয়েছে৷

খুবই সাধারণ মানের শিক্ষার্থী ভর্তি নিয়ে প্রতিবছর শিক্ষকগণের নিবিড় ও অক্লান্ত পরিশ্রমে অসাধারণ ফলাফল অর্জন করে যাচ্ছে আশুগঞ্জ সোনারামপুর মাদরাসা।

মাদরাসা কতৃপক্ষ ও ছাত্রদের অভিমত বলছে, যুগোপযোগী দক্ষ ব্যবস্থাপনা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা দরস প্রদান, মুহাদ্দিসিনে কেরামের সঠিক দিকনির্দেশনা, আশুগঞ্জ সোনারামপুর মাদরাসার শিক্ষককদের প্রণীত সহায়ক খাতা, সাজেশন ও সমাধান, নিয়মিত তাকরার ও মুযাকারা অনুশীলন এবং সুনিয়ন্ত্রিত কঠোর পরিশ্রমই হচ্ছে এই প্রত্যাশিত ফল অর্জনের নেপথ্যের চাবিকাঠি।

এদিকে উক্ত মাদরাসার ‘এদারায়ে তালিমিয়া ব্রাক্ষণবাড়ীয়ার’ ফলাফলও ঈর্ষণীয়। ১৪৩৭ শিক্ষাবর্ষের সেন্টার পরীক্ষায়  ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদরাসার মসজিদে প্রকাশিত ফলাফলে দেখা যায় প্রতিবারের ন্যায় এবারো আশুগঞ্জ সোনারামপুর মাদরাসার একাধিক ছাত্র মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে।

উল্লেখ্য, ১ থেকে ১০ পর্যন্ত যারা তাদেরকেই মেধাতালিকায় গণ্য করা হয়৷ উক্ত মাদরাসার মুহাদ্দিস মাওঃ ইসমাঈল বিন ফয়েজ সবার নিকট দোয়া কামনা করেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ