সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বেধড়ক লাঠিচার্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

75da2e49c5004689b2a4259cab1f9dad-02 copyআওয়ার ইসলাম ডেস্ক : রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত বিক্ষোভ মিছিলে বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে ঘটনাস্থলে অর্ধশত মানুষের বেশি আহত হয়েছে । এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় কমিটি।

বিক্ষোভ মিছিল শুরুর আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ রামপাল চুক্তিসহ অন্যান্য দেশবিরোধী চুক্তি বাতিল করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

দুপুর সোয়া ১২টার পর জাতীয় কমিটির বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ