মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

২০০ বিদ্যালয় বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sunamganjসুনামগঞ্জ: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের কয়েকশ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। অনেকে ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কেউ কেউ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ভবনে আশ্রয় নিয়েছে।

বন্যার পানিসহ বিভিন্ন সমস্যার কারণে জেলার প্রায় দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

জানাগেছে, পানির নিচে তলিয়ে থাকায় জেলার সঙ্গে তাহিরপুর, ছাতকসহ কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে আছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন হয়েছে জেলার শিক্ষা ব্যবস্থা।

বন্যার পানি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এলাকার অনেকে আশ্রয় নিয়েছে। পানির নিচে তলিয়ে থাকায় ২০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১২০টি প্রাথমিক বিদ্যালয় ও ৮০টিরও বেশি মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসা ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সঠিক হিসাব নিশ্চিত হওয়া যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান বলেন, যেসব স্কুলে পানি উঠে গেছে সেসব স্কুলে শিক্ষার্থীরা না গেলেও যেহেতু সরকারি ছুটি ঘোষণা করা হয়নি তাই শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই যেতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ