সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

যুক্তরাষ্ট্রে পার্টিতে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

guliআওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকেই।

শনিবার ঘটনাটি ঘরে ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্নোহোমিশ কাউন্টির একটি পার্টিতে। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

সিয়াটল নগরীর অদূরে মুকিলটেওয়ে এ হামলা চালানো হয়। পুলিশের বরাত দিয়ে শনিবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে ‍আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমটি জানায়, স্কুল বা কলেজের শিক্ষার্থীদের আয়োজিত ওই পার্টিতে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে বন্দুকধারী। এতে তিনজন নিহত ও একজন আহত হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মুকিলটেও শহরটির অবস্থান ওয়াশিংটন রাজ্যের পশ্চিম উপকূলীয় বন্দর নগরী সিয়াটলের অদূরে।

আরআর