সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

শুদ্ধ বানানে ইংরেজি লিখতে পারেন না ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

donald-trump-angry11 copyআন্তর্জতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুদ্ধ বানানে ইংরেজি লিখতে পারেন না বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি তিনি হিলারি ক্লিনটনের সমালোচনা করে টুইটারে একটি বার্তা লিখেছিলেন। ২১ শব্দের এই টুইটে তিনটি শব্দের বানানই ভুল লিখেছেন তিনি। ট্রাম্প তার ওই টুইটার বার্তায় ‘loose’ এর পরিবর্তে ‘lose’ এবং ‘instincts’ এর পরিবর্তে ‘insticts’ লিখেছেন। এ ছাড়া ‘judgement’ বানানটি যুক্তরাষ্ট্রে ‘judgment’ লেখা হলেও ট্রাম্প ‘judgement’ লিখেছেন।ট্রাম্প এই টুইটটি করার সাথে সাথে তার ফলোয়ারদের অনেকেই ভুল বানানগুলো চিহ্নিত করে পাল্টা টুইট করেছেন ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের পোস্টে এর আগেও ভুলের ছড়াছড়ি দেখা গেছে। গত ফেব্রুয়ারি মাসে রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনে একটি রাজ্যে জেতার পর ‘honour’ শব্দের বানান ট্রাম্প লিখেছিলেন‘honer’। অথচ যুক্তরাষ্ট্রে এটি ‘honor’ লেখা হয়।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ