বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মন্ত্রীর বাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk5d335fe30866vna_800C450 copyআওয়ার ইসলাম : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শিক্ষামন্ত্রী ও পিডিপি নেতা নঈম আখতারের বাসায় বোমা হামলা হয়েছে।

গতকাল মধ্যরাতে ওই বোমা হামলা হয়। হামলায় মন্ত্রীর বাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বাড়িটিতে কেউ না থাকায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রাজ্যে পিডিপি-বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর থেকে নঈম আখতার সপরিবারে গুপকররোডের উচ্চ নিরাপত্তা জোনে সরকারি বাসায় স্থানান্তরিত হন। গত প্রায় এক বছর ধরে তিনি সেখানে রয়েছেন।

গত শনিবারও উত্তর কাশ্মিরের একটি গ্রামে নঈম আখতারের গাড়িবহরের উপরে হামলা হয়। সেই হামলায় অল্পের জন্য বেঁচে যান তিনি।

এফএফ