শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

২৭৫ যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে এমিরেটসের বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bimanআওয়ার ইসলাম : আজ বুধবার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ২৭৫ জন যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে। বিমানটি অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় তবে ২৭৫ আরোহীর সবাই নিরাপদে নেমে আসতে সক্ষম হয়েছেন বলে সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে।

এমিরেটস এয়ারলাইন্সের দুবাই মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, বিমানটি ভারত থেকে আসছিল এবং সেটি দুবাই বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানের দুবাই মিডিয়া অফিস বলেছে, এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায় নি।

এ ঘটনার পর দুবাই কর্তৃপক্ষ বিমানবন্দরে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে এবং পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ করা হয়েছে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ