মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হাসনাত-তাহমিদ ৮ দিনের রিম্যান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

141738_163 copyআওয়ার ইসলাম : গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনার এক মাস পরে সেখান থেকে মুক্তি পাওয়া হাসনাত করিম এবং তাহমিদ খানকে আট দিনের রিম্যান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

হাসনাত করিম এবং তাহমিদ খান বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়ে আসছিলো তাদের পরিবার। কিন্তু পুলিশ আজ দাবি করেছে, গতরাতে তাদের দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে গত রাতে গুলশান আড়ং এর সামনের রাস্তা থেকে হাসনাত করিমকে আটক করা হয়েছে। আর তাহমিদ খানতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক থেকে আটক করা হয়।

পয়লা জুলাই ওই রেস্তোরায় হামলার পর ভোরে বাইরে বেরিয়ে আসেন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম এবং কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ খান।

ঘটনার পর থেকে তারা কোথায় আছেন সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ কিংবা তাদের পরিবার। হাসনাত করিম পুলিশের হেফাজতে আছেন বলে তার পরিবার দাবি করলেও পুলিশ তাকে আগেই ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছিল। বাংলাদেশের একজন ব্যবসায়ির সন্তান তাহমিদ খান।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ