সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আসামে সন্ত্রাসী হামলা : নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

asam copy

আওয়ার ইসলাম : আজ শুক্রবার ভারতের আসামের কোকড়াঝাড়ে সাপ্তাহিক হাটে সন্ত্রাসী হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৫ জন আহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজন হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কোকড়াঝাড়ের বালাজান তিনালি এলাকার সাপ্তাহিক হাটে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে সন্দেহভাজন জঙ্গিরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের প্রায় ২০ মিনিট ধরে গুলিবিনিময় হয়। নিহত এক হামলাকারীর কাছ থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা হামলাকারীদের গ্রেনেড ছুড়তে দেখেছেন বলেছে জানিয়েছেন।

পুলিশ প্রধান মুকেশ সহায় সূত্রে জানা গেছে, কমপক্ষে তিন থেকে চারজন সন্ত্রাসী অটোরিকশায় এসে হাটে ঢুকে হামলা চালায়। এ সময় গ্রেনেড ছোড়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এতে তিনটি দোকান লন্ডভন্ড হয়েছে। কয়েকজন সন্দেহভাজন জঙ্গি পালিয়ে যায়।

মুকেশ সহায় আরও জানান, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোদোল্যান্ড (এনডিএফবি) হামলার দায় স্বীকার করেছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ