মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pitie hottaআওয়ার ইসলাম: আশুলিয়ায় বকেয়া টাকা চাওয়ায় কাওসার নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে ঠিকাদার। এ ঘটনায় অভিযুক্ত ঠিকাদার রবিউলকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে আশুলিয়ার আমবাগান এলাকার বেলালের বাড়ি থেকে কাওসারের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় আহত অবস্থায় আরো দুই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।

আশুলিয়া থানার এসআই অভিজিৎ চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত শ্রমিক ইমরান জানায়, বকেয়া টাকা চাওয়ায় ও না জানিয়ে কাজে যাওয়ায় ঠিকাদার রবিউল শুক্রবার রাত ১২টার দিকে সাভার থেকে আশুলিয়ার আমবাগানে তাদের ভাড়াবাড়ির কক্ষে ঢুকেই কাওসারসহ তিনজনকে কোদালের আচারি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এসময় কাওসার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চিকিৎসকের কাছে নেয়ার আগেই মারা যায় সে।

নিহত নির্মাণ শ্রমিক ও ঠিকাদারসহ আহতদের সবার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী থানা এলাকায়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ