সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বাংলাদেশে জেল খাটা নওমুসলিমের স্বদেশ প্রত্যাবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

149557_1 (1) copy

আওয়ার ইসলাম : এক ফরাসি নওমুসলিম এনজিও কর্মী বাংলাদেশে ৭০ দিন কারাগারে থাকার পর নিজের দেশ ফ্রান্সে ফিরতে সক্ষম হয়েছেন। এ সময় বিমানবন্দরে তিনি বীরোচিত সংবর্ধনা পান।

মুসা ইবনে ইয়াকুব নামের ওই স্বেচ্ছাসেবীকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আরো ৪ মাস তার বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যখন তিনি প্যারিসের চার্লস ডি গল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তখন তাকে স্বাগত জানাতে আসা শ’খানেক মানুষ উল্লাসে ফেটে পড়ে।

২০১৫ সালের ডিসেম্বরে ২৮ বছর বয়সী মুসা বারাকাসিটি নামের একটি ফরাসি এনজিওর হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে ঢাকায় আগমণ করেন। পরে ঢাকা হয়ে কক্সবাজার ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গমন করেন তিনি। এর কিছুদিন পরে ‘সন্দেহভাজন’ হিসেবে পুলিশ তাকে আটক করে।

ফরাসি সরকারের অব্যাহত অনুরোধে গত জুলাইয়ে তাকে সকল অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এফএফ