মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

র‌্যাবের নিখোঁজ তালিকায় ৭০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

160809030758_bangladesh_rab_missing_people_list_640x360_rab_nocredit copyআওয়ার ইসলাম : সারাদেশে নিখোঁজ ব্যক্তিদের তালিকা হালনাগাদ করে, ৭০জনের নাম প্রকাশ করে একটি তালিকা প্রকাশ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

সোমবার রাতে এই হালনাগাদ তালিকাটি প্রকাশ করা হয়।

র‍্যাবের কর্মকর্তারা বলছেন, একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবেই তাদের এই হালনাগাদ তালিকা প্রকাশ।

এর আগে ২০ জুলাই প্রথম দফায় ২৬১জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করে র‍্যাব। কিন্তু সেটি নিয়ে সমালোচনা হয়, কারণ এই নিখোঁজদের অর্ধেকেরও বেশি ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়েছিল, এবং তারা আবার বাড়িতে ফিরে এসেছে। এর পাঁচদিন পর সংশোধন করে ৬৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

র‍্যাব জানিয়েছিল, প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ৬৮জনের নতুন তালিকা তৈরি করা হয়। এবার ৭০ জন নিখোঁজের এই তালিকাটি প্রকাশ করা হলো।
গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁ এবং শোলাকিয়ায় ঈদের দিন সকালে জঙ্গি হামলার পর যখন জানা যায় যে ওই ঘটনার বেশ আগে থেকেই হামলাকারীরা নিখোঁজ ছিলেন এবং অনেক পরিবারেই তরুণ সদস্যদের আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাবার ঘটনা ঘটেছে - তখনই নিখোঁজদের ব্যাপারে দেশ জুড়ে সবার আগ্রহ তৈরি হয়।

এই নিখোঁজ তরুণরা জিহাদি তৎপরতায় জড়িত হয়ে থাকতে পারে - এই আশংকা দেখা দেয় অনেকের মনেই। এমন প্রেক্ষাপটে প্রথম নিখোঁজদের তালিকা প্রকাশ করে র‍্যাব। তবে র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ এই ব্যক্তিদের জঙ্গি সংশ্লিষ্টতার কোন ধরণের ইঙ্গিত তারা কখনোই করেন নি, শুধু মাত্র তারা নিখোঁজ থাকার কথাই বলেছেন।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ