বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

উদ্বিগ্ন ট্রাম্প গাছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump_5

আব্দুল্লাহ বিন রফিক; আওয়ার ইসলাম

হেয়ারফোর্ড শহরের উপকণ্ঠে গেলস্টনের একটা জঙ্গলে ব্রিটেনের স্থানীয় এক ফটোগ্রাফারের ক্যামেরা আশ্চর্য এক দৃশ্য ক্যামেরা বন্দী করেছে। আমেরিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনগণের সামনে দেওয়া ভাষণের সময় উদ্বিগ্ন হওয়ার দৃশ্যের সাথে সেই দৃশ্যের হুবহু মিল দেখা যাচ্ছে।

৩৬ বছর বয়সী জন রুলি ব্রিটেনের সংবাদ সংস্থা ডেইলি মেইলের সাথে কথা প্রসংঙ্গে বলেন, আমি এই এলাকায় গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ মস্ত একটা আশ্চর্য বৃক্ষ নজরে এলো যা আমেরিকান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল ট্রাম্পের সাক্ষাত প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। বিশেষত ট্রাম্পের চুলের নিজস্ব সিঁথি স্টাইল ও তার ভাষণের সময় খোলা মুখের প্রতিচ্ছবিটা স্পষ্টরূপে বৃক্ষে দেদীপ্যমান দেখাচ্ছিলো।

রুলি আরও বলেন, আমি এই পরম আশ্চর্য বৃক্ষের একাধিক ‍দিক থেকে ছবি তুলি। যার ফলে আমার ‍দৃষ্টি এদিকে নিবদ্ধ হয় এবং মনে হয় ট্রাম্পের সাথে এটার বেশ ‍মিল আছে।

ছবিটি ইতোমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে সারা ফেলেছে।

উর্দুটাইমস থেকে অনুবাদ