শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ট্রাম্পকে সরিয়ে দেয়ার দাবি জানালো ডেইলি নিউজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

donald-trump-angry11 copyআওয়ার ইসলাম : নিউ ইয়র্কের পত্রিকা ডেইলি নিউজ ট্রাম্পকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। পত্রিকাটি বলছে বিষয়টি এখন আর কোনও মষ্করা নয়। বুধবারের সংখ্যায় পত্রিকাটি ট্রাম্প নিজে যদি সরে না দাঁড়ায় রিপাবলিকান দল যেনো তাকে হটিয়ে দেয় এই আহ্বান জানিয়ে কাভার স্টোরি প্রকাশ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প দেশকে রাজনৈতিক রক্তপাতের দিকে নিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে যুক্তি হিসেবে তারা ট্রাম্পের গত মঙ্গলবারের একটি বক্তৃতাকে উদ্ধৃত করে। তাতে ট্রাম্প বলেছিলেন, হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘দ্বিতীয় সংশোধনীর লোকেরা’ তাকে কিংবা তার নিয়োগ দেওয়া বিচারকদের ক্ষেত্রে কিছু ঘটিয়ে ফেলতে পারে। এই বক্তব্যে ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে খুন করার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ডেইলি নিউজ ভেতরের সম্পাদকীয় পাতায় লিখেছে, ট্রাম্প যদি তার প্রার্থীতা নিজে বাতিল না করেন, রিপাবলিকান পার্টিকেই ট্রাম্প বর্জনের সিদ্ধান্ত নিতে হবে। কারণ তিনি রাজনৈতিক রক্তপাতেরই আভাস দিচ্ছেন।

এর আগে হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাক করতে রাশিয়ার প্রতি ট্রাম্প আহ্বান জানালে ডেইলি নিউজ ট্রাম্পকে রাষ্ট্রদ্রোহীর তকমা দেয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ