মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কাল উলামা সম্মেলন; থাকবেন ১৫০০ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ulamaআওয়ার ইসলাম: আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে ‘ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আমাদের করণীয়’ শীর্ষক উলামা সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত এ সম্মেলনে ১৫০০ আলেম অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ কর্তৃক সংগৃহিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ১ লক্ষ আলেমের ফতোয়া’র কপি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে অর্পণ করতে বাংলাদেশ জমিয়তুল উলামা এ সম্মেলনের আয়োজন করে।

মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন, ফতওয়া সংগ্রহ কমিটির আহবায়ক এবং বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

ফওয়া সগ্রহ কমিটির সদস্য মাওলানা মাসউদুল কাদির জানান, অনুষ্ঠানে পনের’শ আলেমকে দাওয়াত করা হয়েছে। যাদের সবাই উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। এদের মধ্যে ঢাকার শীর্ষ স্থানীয় আলেম ওলামাও রয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ