মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শ্যামল কান্তি লাঞ্ছনার বিচারিক তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1463672607_30 copy

আওয়ার ইসলাম : নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় পুলিশের দায়ের করা তদন্ত প্রতিবেদনকে অসম্পূর্ণ উল্লেখ করে বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের একটি বেঞ্চ পুরো ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য ঢাকা মহানগর হাকিমকে নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী ওই প্রতিবেদন ৩রা নভেম্বর জমা দিতে হবে এবং ৬ই নভেম্বর তার ওপর শুনানি অনুষ্ঠিত হবে। পুলিশের প্রতিবেদনকে অসম্পূর্ণ উল্লেখ ছাড়াও আদালত বলেছে নারায়ণগঞ্জের যে বিচারক ওই প্রতিবেদনকে নথিভুক্ত করেছে তিনি বিচারিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেননি।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৩মেই নারায়ণগঞ্জ পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ে প্রকাশ্যে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছিলো। পরে এ ঘটনার ভিডিওতে দেখা যায় স্থানীয় সাংসদ সেলিম ওসমান শিক্ষককে কান ধরে ওঠ বস করাচ্ছেন।পর মিস্টার ওসমান সংবাদ মাধ্যমকে বলেছিলেন ধর্ম অবমাননা করায় ক্ষুব্ধ জনতার হাত থেকে শিক্ষককে বাঁচাতে এ ছাড়া আর কোন বিকল্প ছিলোনা তার হাতে।

কিন্তু এ ঘটনায় পুলিশ আদালতে যে প্রতিবেদন দিয়েছে তাতে সাংসদ ও শিক্ষক দুজনকেই পরিস্থিতির শিকার বলে উল্লেখ করা হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ