মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

ব্রিটেনে মুসলিম নারীদের প্রতি বৈষম্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

160328161759_muslim_women_britain_640x360_getty_nocredit copyআওয়ার ইসলাম : ব্রিটেনে মুসলিম নারীরাই অর্থণৈতিকভাবে সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠী। অন্য নারীদের তুলনায় তাদের বেকারত্বের হার তিনগুন বেশি। এই তথ্য উঠে এসেছে ব্রিটেনের এমপিদের তৈরি করা এক প্রতিবেদনে।

এমপিদের দা উইমেন অ্যান্ড ইকুয়ালাইটিস কমিটি তাদের এই প্রতিবেদনে বলছে মূলত তিনটি কারণেই তাদের এই হাল।
আর এসব কারণগুলো হলো- তারা নারী, সংখ্যালঘু নৃগোষ্ঠী ও মুসলিম।

রিপোর্ট বলছে ধর্মের কারণেই মুসলিম নারীরা বেশি বঞ্চনার শিকার হচ্ছে। রিপোর্ট অনুযায়ী একই ধরণের শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতা থাকা সত্ত্বেও খ্রিস্টান নারীদের চেয়ে প্রায় ৭১ শতাংশ বেশি মুসলিম নারীই বেকার রয়েছে।
এমনকি বৈষম্যের শিকার হওয়ার ভয় ও কাজের পরিবেশের কারনেও অনেক মুসলিম নারী চাকুরীর আবেদন করেননা।

ম্যানচেস্টারের একজন ২১ বছর বয়সী মুসলিম নারী বলছেন তিনি দুটি ফোন ইন্টারভিউতে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ‍‘ফোনে তারা বলেছিলো আমিই যোগ্য পদটির জন্য। কিন্তু পরে যখন সামনা সামনি সাক্ষাতকার হলো যেখানে আমার মাথায় স্কার্ফ ছিলো তখনি তাদের সুর পাল্টে গেলো।’

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ