শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

১৮র কম বয়সীদের কোরবানি নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

PP-012 copyআওয়ার ইসলাম : এবার ১৮ বছরের কম বয়সী কোনো মাদ্রাসার ছাত্র বা কেউ পশু জবাই করতে পারবে না।

বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ‘ঈদুল আযহার প্রস্তুতি সভা’ শুরুর আগে মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক সাংবাদিকদের এ কথা জানান।

ঢাকাসহ দেশের ১১টি সিটি কর্পোরেশন এলাকায় ৬ হাজার ২৩৩টি সম্ভাব্য পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে এবং পৌর এলাকা ও দেশের অন্যান্য স্থানে যেখানে যেখানে পশু জবাই হবে, সেখানে জবাইয়ের স্থান নির্ধারণের কাজ চলছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ‘এ বছর সারাদেশে ৭ লাখ ১৬ হাজার ৯৪০টি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। এবার পশু জবাইয়ের ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে। পশু জবাইয়ের পর ২/৩ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করে ফেলতে হবে।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা চলছে। এতে উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ঢাকার দুই মেয়র, ঢাকা সিটি কর্পোরেশন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ