মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

বাংলাদেশে আইএস নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

130689_194আওয়ার ইসলাম : বাংলাদেশ তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস নামে কোনো জঙ্গি সংগঠন নেই বলে আবারও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে সাভার উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গিবিরোধী সমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীই আইএস নাম ধারণ করার চেষ্টা করে। ‘দেশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা ঘুরেছি। আইএসের কোনো অস্তিত্ব নেই। রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী ভয় পায় না। বাংলাদেশে কোনো আইএস নেই। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তারা এ দেশীয় সন্ত্রাসীগোষ্ঠী। তারা ইসলামবিরোধী, তারা জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ (হুজি), আনসারুল্লাহ বাংলা টিম। এদের কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছে সরকার।’

সাভার পৌরসভার মেয়র হাজি আবদুল গনির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।

সমাবেশে সাভারের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার মানুষ অংশ নেন। সমাবেশের আশপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ