সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাঁচ কারণে নিজামীর প্লটের বরাদ্দ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nijamiআওয়ার ইসলাম: ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত পাঁচটি ত্রুটি দেখিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর প্লটের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। ত্রুটিগুলোর বেশির ভাগই ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত।

ত্রুটিগুলোর মধ্যে রয়েছে (১) প্লট বরাদ্দকালীন মূল হলফনামা না থাকা ও দাখিলীয় ফটোকপি হলফনামায় নিজামীর সই না থাকা, (২) মিশন ডেভেলপারের আমমোক্তার হিসেবে রাজউকের অনুমোদন না পাওয়া, (৩) আবাসিক প্লটকে বাণিজ্যিক ভাবে ব্যবহার, (৪) সরকারের অনুশাসন ছাড়াই নিজামীর নামে প্লট বরাদ্দ এবং (৫) পরবর্তীতে পাওয়া সরকারের অনুশাসন রাজউকের বোর্ডসভায় (সাধারণ সভা) উপস্থাপন না করা।

রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী বৃহস্পতিবার রাতে বলেন, মানবতাবিরোধী অপরাধীদের প্লট বাতিল করে দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছে সরকার।এ নির্দেশ অনুযায়ী আমরা তাদের নথি ঘেঁটে দেখেছি, রাজউকের আইনেই তাদের প্লট বাতিল করার সুযোগ রয়েছে। তাই রাজউকের আইন অনুসরণ করে তাদের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ