সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

৪০০ মিটার হার্ডলসের সোনা জিতল ডালিয়াহ মুহাম্মাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

daliah

আওয়ার ইসলাম: মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে থেকে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ডালিয়াহ মুহাম্মাদ।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ডেনমার্কের সারা স্লট পিটারসেন রুপা ও যুক্তরাষ্ট্রের অ্যাশলি স্পেন্সার ব্রোঞ্জ পেয়েছেন।

রিও গেমসের ত্রয়োদশ দিন বাংলাদেশ সময় শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে দৌড় শুরুর পর প্রথম হার্ডল সবার আগেই পার হন মুহাম্মাদ। দৌড়ের কোনো সময়ই মনে হয়নি প্রতিদ্বন্দ্বীরা তাকে টপকাতে পারবে।

মুহাম্মাদ সময় নেন ৫৩.১৩ সেকেন্ড যা পিটারসেনের চেয়ে ০.৪২ সেকেন্ড কম।

এই বছর দ্রুততম টাইমিং নিয়েই রিওতে এসেছিলেন ২৬ বছর বয়সী মুহাম্মাদ। তাই স্বপ্ন দেখছিলেন অলিম্পিক সোনার।

স্বপ্ন সত্যি হওয়ার পর তিনি বলেন, “জয়ের বাস্তবতা স্বপ্নের চেয়েও ভালো। আমার নামের আগে এখন থাকবে অলিম্পিক চ্যাম্পিয়ন।”

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ