শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

১৭ মাস ধরে গর্ভবতি যে নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

women_chin copyআওয়ার ইসলাম: সন্তান জন্ম দেয়া নারীর কাজ। পৃথিবীর সূচনা থেকেই হচ্ছে। দশমাস দশদিন কেউ একটু আগে পরে সন্তান জন্ম দেন। কিন্তু চিনের এই নারীর ঘটনা পুরোই উল্টো। যা রীতিমতো দেশটির মানুষকে নির্বাক করে দিয়েছেন। আর নিউজ হওয়ার পর বিশ্বও হতবাক।

চিনের ইউনান প্রদেশের এই নারীর নাম ওয়াংশি। তিনি ১৭ মাস যাবত গর্ভবতী। কিন্তু এখন পর্যন্ত সন্তান জন্ম দিতে পারছেন না। তার এই ঘটনায় ডাক্তাররাও হতবাক। কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।

খবরে বলা হয়, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে গর্ভবতি হন ওয়াংশি। হিসাব অনুযায়ী একই বছরের নভেম্বরে তার সন্তান জন্ম দেয়ার কথা। কিন্তু নভেম্বর ছাড়িয়ে পরবর্তি বছরের আগস্ট প্রায় চলে গেলেও তিনি আগের মতোই রয়েছেন। পেটে বাচ্চাও অবিকল রয়েছে।

ওয়াংশি বলেন, কিছুদিন পর পর আমি চেকাপ করাই। এ পর্যন্ত দশ হাজার টাকার মতো অর্থও খরচ হয়েছে। পেটে বাচ্চার অবস্থান ঠিকই রয়েছে। কিন্তু কী কারণে প্রসব হচ্ছে না তা ডাক্তারটা ধরতে পারছেন না।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এর আগে সন্তান পেটে রাখার সর্বোচ্চ সময় ছিল ৩৭৫ দিন। সেই ঘটনাটিও ১৯৪৫ সালের। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী।

সূত্র: dunyapakistan.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ