মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

ইসলাম অবমাননার অভিযোগে গায়ক রিম্যান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

images copyআওয়ার ইসলাম : ইসলাম ধর্মকে হেয় করায় মালয়েশিয়ায় রিম্যান্ডে নেয়া হয়েছে জনপ্রিয় ও বিতর্কিত গায়ক নেইময়িকে, যার আসল নাম উয়ি মেং শি।

‘ও মাই গড’ নামে নিজের সর্বশেষ মিউজিক ভিডিওতে দেশটির বিভিন্ন ধর্মীয় স্থাপনার সামনে নেইময়ি ও তার ব্যান্ড যেভাবে নেচে নেচে গান গেয়েছেন, তাতে ইসলাম ধর্মকে হেয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার মিউজিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন নেইময়ি। এর পরদিনই গ্রেপ্তার হন তিনি।

গানটি পোষ্ট করার একদিনের মধ্যেই প্রায় কুড়িটি বেসরকারি প্রতিষ্ঠান এ নিয়ে অভিযোগ জানায় সরকারের কাছে।

মূলত চাইনিজ ম্যান্ডারিন ভাষায় গান করেন নেইময়ি। তিনি চীন ও তাইওয়ানেও ব্যাপক জনপ্রিয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ