সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বাহুবল প্রেসক্লাবের জঙ্গিবাদ বিরোধী মানবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bahubalআওয়ার ইসলাম : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি বাহুবল প্রেসক্লাবের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বাহুবল প্রেসক্লাব।

প্রেসক্লাবের আহব্বায়ক জাবেদ আলীর সভাপতিত্বে সোহেল আহমদ কুটির সঞ্চালনায় ঘন্টাব্যাপী মাববন্ধনে বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদীরা দেশ জাতি ও ধর্মের দুশমন। সমাজের প্রতিটি স্তরে তাদেরকে প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান ও বাহুবল বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহ আব্দাল মিয়া তালুকদার, পুটিজুরী ইউনিয়নের
চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, বাহুবল কাশিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাহুবল প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন
আহব্বায়ক আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, সাংবাদিক সৈয়দ আব্দুল মন্নান, সাঈদ আহমদ, সিদ্দিকুর রহমান মাসুম, সৈয়দ আনোয়ার আব্দুল্লা, কাউছার চৌধুরী মামুন, কাদির চৌধুরী বাবুল, আনোয়ার হোসেন সজল, টিপু সুলতান জাহাঙ্গীর, নুর উদ্দিন সুমন প্রমূখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ