শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

`জঙ্গিবাদ দমনে ইসলামি শিক্ষার বিকল্প নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

eee

মোস্তফা ওয়াদুদ : ধর্মহীন শিক্ষা মানুষকে মানষিকভাবে পঙ্গু করে দেয়। মানুষ্যত্ববোধ জাগ্রত করতে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। সমাজে বিরাজমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করলেই জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।

শুক্রবার রাজধানীর মুগদা কবরস্থান মাঠে আল মাদানী ফাউণ্ডেশনের উদ্যোগে আয়োজিত "ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভায় আলোচকরা এসব কথা বলেন।

আলোচকরা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের নামে বিশ্বময় ইসলামবিনাশী যে ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশ তার বাহিরে নয়। বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের অস্তিত্বের স্বার্থে, উলামায়ে কেরামের নেতৃত্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মানিকনগর মাদরাসার নায়েবে মুহতামীম মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও আল-মাদানী ফাউণ্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মাদ ইমতিয়াজ উদ্দীন সাব্বিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মুফতি মুহাম্মাদ ওয়াককাস। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। মাওলানা আব্দুর রব ইউসুফী, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন। মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, জমিয়ত ঢাকা মহানগরীর শিল্প বিষয়ক সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মুহাম্মদ ইসমাঈল হোসেন জুয়েল, মুফতি এমদাদুল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ