মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অবশেষে মারাই গেল সুরাইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

surayaআওয়ার ইসলাম: অবশেষে মারাই গেল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অস্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার রিতা (১৪)। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ২৪ আগস্ট কাকরাইলের স্কুলের সামনে ফুটওভার ব্রিজের উপর উত্যক্তকারী ওবায়দুল খান তাকে ছুরিকাঘাত করে।

ওবায়দুল খান ইস্টার্ন মল্লিকা মার্কেটের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার। রিতার স্কুল ড্রেস বানানোর সময় ক্যাশমেমোতে উল্লেখ করা তার মোবাইল নম্বরের সূত্র ধরে ওবায়দুল খান তাকে প্রায়ই উত্যক্ত করতো। এক পর্যায়ে রিতা তার মোবাইল ফোন বন্ধ করে দিলে। ঘটনার দিন ২৪ আগস্ট দুপুরে স্কুল থেকে ফেরার সময় তাকে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় রিতার মা তানিয়া আহমেদ বাদী হয়ে রমনা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমস আইনে মামলা দায়ের করে। মামলার পরপরাই ওবায়দুল পালিয়ে যান। পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারেনি।

রিতার বাবা কেবল অপােেরটর ব্যবসায়ী। রিতাদের বাড়ি পুরান ঢাকার বংশালের সিদ্দিক বাজারে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাাতালে রিতার মৃত্যুর পরপরই তার পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা জানিেেছন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিতার বাম পেটে কিডনি আক্রান্ত হয়। এতে রিতাকে বাাঁচানো সম্ভব হয়নি।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, ওবায়দুল খানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরআর